বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, 19 November 2026

সারোয়ার হোসেন লিটন এর রাজনৈতিক পথচলা ও আগামী দিনের প্রত্যাশা উপস্থাপিত

আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৬ | ১২:২১ 247 shares
সারোয়ার হোসেন লিটন এর রাজনৈতিক পথচলা ও আগামী দিনের প্রত্যাশা উপস্থাপিত

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) সংসদীয় আসন।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দিতে কাজ করেছি।রাজনৈতিক জীবনের সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছি। দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি।


তৃণমূলের সাধারণ মানুষ থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা ও পারস্পরিক আস্থার সম্পর্ক রয়েছে। তাঁদের অনেকেই আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন।

আমি বিশ্বাস করি, দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দল যদি আমাকে ধানের শীষের মনোনয়ন প্রদান করে, তাহলে তাড়াইল ও করিমগঞ্জের মানুষের প্রত্যাশা, ভালোবাসা এবং আস্থাকে ধারণ করে নির্বাচনে অংশগ্রহণ করব।


আমার লক্ষ্য হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তাড়াইল-করিমগঞ্জকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা।আমি ব্যক্তিগত পদ-পদবির চেয়ে দলীয় আদর্শ, সাংগঠনিক ঐক্য এবং জনগণের কল্যাণকে অধিক গুরুত্ব দিই।

দল আমাকে সুযোগ দিলে তাড়াইল-করিমগঞ্জের মানুষের আস্থার প্রতিফলন ঘটিয়ে আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ।

মোঃ সারওয়ার হোসেন লিটন

সভাপতি

তাড়াইল উপজেলা বিএনপি

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা তাঁবেদার রাষ্ট্রের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া এসআরবির অভিযানে গ্রেপ্তার বদির জামাতা ব্যারিস্টার রানা ঢাকায় রাতভর আতঙ্ক: পাঁচ বাসে আগুন, ছয় স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকের তলব মেঘনা আলমকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে মডেল মেঘনা আলমকে তলব