আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬
১:০৭ অপরাহ্ণ

নাতি জামাই নামাজ না পড়ার অভিযোগে থানায় নানা শ্বশুর

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ১:০৭ 209 shares
নাতি জামাই নামাজ না পড়ার অভিযোগে থানায় নানা শ্বশুর

বরগুনায় নাতি জামাইকে নামাজ পড়তে বলায় নানা শ্বশুরকে গালিগালাজ ও তাঁর হাঁটার লাঠি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে থানায় অভিযোগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী।অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজীও একই এলাকার প্রতিবেশী। গত বৃহস্পতিবার দুপুরে সোহরাব হোসেন তাঁর নাতি জামাইকে নামাজ পড়তে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রব্বানী গাজী তাঁর নানা শ্বশুরের হাঁটার লাঠিটি ভেঙে ফেলেন। এ ছাড়া পথেঘাটে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


সোহরাব হোসেনের দাবি, হাঁটার লাঠি ভেঙে দেওয়ায় বর্তমানে তাঁর চলাফেরা করতে বেশ কষ্ট হচ্ছে। পাশাপাশি পথেঘাটে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন তিনি। এ অবস্থায় আইনি সহযোগিতা চেয়ে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ এই মাওলানা।বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, নামাজ পড়তে বলার বিষয় নিয়ে নাতি জামাইয়ের বিরুদ্ধে মাওলানা সোহরাব হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করা যায় কি না, সে উদ্যোগও নেওয়া হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের