পাকিস্তানে ১২০০ সিনেমা হলের দাবি শাকিবের, বাস্তবতা নিয়ে উঠল বড় প্রশ্ন

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৩:১৫ 221 shares
পাকিস্তানে ১২০০ সিনেমা হলের দাবি শাকিবের, বাস্তবতা নিয়ে উঠল বড় প্রশ্ন

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবার পাকিস্তানের চলচ্চিত্রবাজারে কাজ করার আগ্রহ প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। দেশটির সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের পাশাপাশি পাকিস্তানি কোনো নায়িকার সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে তার এই আগ্রহের চেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে পাকিস্তানের সিনেমা হলের সংখ্যা নিয়ে দেওয়া একটি তথ্যকে কেন্দ্র করে।

সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রবাজার নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খান দাবি করেন, দেশটিতে বর্তমানে ১ হাজার ২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। এর বেশিরভাগই মাল্টিপ্লেক্স। তার মতে, পাকিস্তানের কোনো সিনেমা ব্যবসাসফল হলে সহজেই ২০০ থেকে ৩০০ কোটি রুপি আয় করতে পারে। বিশাল এই বাজারের সম্ভাবনা বিবেচনা করেই দেশটির সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ করতে চান তিনি।


কিন্তু শাকিবের দেওয়া এই পরিসংখ্যানের সঙ্গে বর্তমান বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে দেশটিতে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। বর্তমানে সচল সিনেমা পর্দার সংখ্যা এক থেকে দেড়শোর বেশি নয় বলে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, শাকিবের বলা ১ হাজার ২০০ সিনেমা হলের সংখ্যার সঙ্গে প্রচলিত তথ্যের বড় ব্যবধান রয়েছে। এ কারণে তার তথ্যের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।ধারণা করা হচ্ছে, পুরোনো কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলতে পারেন এই অভিনেতা। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে বলা হয়েছিল, ১৯৮০-এর দশকে পাকিস্তানে প্রায় ১ হাজার ২০০ সিনেমা হল ছিল। তবে সময়ের সঙ্গে নানা সংকটে দেশটির চলচ্চিত্র প্রদর্শন খাত সংকুচিত হয়েছে।


শাকিব খান কোন সূত্রের ভিত্তিতে এই তথ্য দিয়েছেন, তা স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক বাজারে কাজের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের চলচ্চিত্রশিল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যাচাই করা প্রয়োজন ছিল।তবে তথ্যের এই অসংগতির মধ্যেও শাকিবের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের মধ্যে যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের শিল্পীদের কাজের সুযোগ বাড়ার পাশাপাশি ঢাকাই সিনেমার জন্য নতুন বাজারও তৈরি হতে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা