আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬
৪:৫৬ অপরাহ্ণ

খেলাফত মজলিস নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল এলাকাবাসী

আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৬ | ৪:৫৬ 239 shares
খেলাফত মজলিস নেতার ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল এলাকাবাসী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি হাজী মো. মাসুম মিয়ার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।বুধবার (১১ নভেম্বর) কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর বড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন। মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনি এবং বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ ফরিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ১০ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকায় হাজী মো. মাসুম মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।মানববন্ধনে বক্তারা বলেন, একজন ভালো মানুষের ওপর এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।


বক্তারা আরও বলেন, হাজী মো.মাসুম মিয়ার ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।মানববন্ধন থেকে এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধন শেষে মাসুমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।মিছিলটি 

আলী নগর থেকে শুরু করে বন্দর উপজেলা পরিষদে এসে সমাপ্তি হয়।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, কী ঘটবে বাংলাদেশে? সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ আইজিপির ৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ