নারায়ণগঞ্জ ফতুল্লায় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেলে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা আবদুর রহমান (২৬) ও মুনসুর (২০)। তাঁরা দুজনই ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মিঠুন ও রাব্বির মাদক বিক্রির আস্তানায় অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে এসআই মিজানুর রহমান, মফিজুল ইসলাম এবং মাহমুদুর রহমানসহ ডিবির সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন