নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটি ওই দোকানে চকলেট কিনতে গেলে দোকানদার কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে রাত ১১ টায় অভিযুক্ত নুরুল হককে তার বাড়ী থেকে আটক করে পুলিশ।
অভিযুক্ত নুরুল হক নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকার হাকিম আলীর বাড়ীর ভাড়াটিয়া। তিনি পেশায় একজন মুদি দোকানদার। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে । তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে পুলিশ জানান।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন