গণউন্নয়ন কেন্দ্রের (GUK) PRIME Project আয়োজিত ভিডিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গিদারী ইউনিয়ন থেকে প্রথম স্থান অর্জন করেছে স্থানীয় টিম Shadin Express।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভিডিওটির মূল বিষয়বস্তু ছিল নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ এবং বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি। ভিডিওতে বিদেশ যাওয়ার আগে চাকরি, ভিসা, নিয়োগকারী প্রতিষ্ঠান ও চুক্তিপত্র যথাযথভাবে যাচাই করার গুরুত্ব তুলে ধরা হয়।
এই প্রকল্পে কনটেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মেহেদী হাসান মোন্না। পুরো কাজের সার্বিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন শ্রদ্ধেয় Md Atower Rahman Sohag (UDC)।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ কনটেন্ট ডিরেক্টর মোঃ মেহেদী হাসান মোন্নার হাতে পুরস্কার তুলে দেন গণউন্নয়ন কেন্দ্রের (GUK) Founder & Chief Executive জনাব M Abdus Salam।
এ অর্জনে গণউন্নয়ন কেন্দ্রের PRIME Project-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি টিম Shadin Express-এর সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, শ্রম, মেধা ও আন্তরিকতার কথা উল্লেখ করা হয়।এ অর্জন শুধু একটি দলের সাফল্য নয়; বরং এটি গিদারী ইউনিয়নের জন্যও গর্ব ও আনন্দের বিষয়। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার সুনাম ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন