বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

চুলের রং নিয়ে প্রশ্ন, সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ২:০৮ 232 shares
চুলের রং নিয়ে প্রশ্ন, সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

মাঠের পারফরম্যান্স নয়, সতীর্থদের চুলের রং নিয়ে সমালোচনার প্রশ্নে ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর এক সাংবাদিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সান্তোসের এই অধিনায়ক। তার দাবি, চুলের রং পরিবর্তনের সঙ্গে ফুটবলের পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই।সোমবার, ২৩ নভেম্বর ব্রাজিলিয়ান সিরি আতে নিজেদের মাঠ মোরুমবিআইসে গ্রেমিওর মুখোমুখি হয় সান্তোস। মৌসুমের শেষ তিন রাউন্ডের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২-০ গোলে হেরে যায় নেইমারের দল। এই পরাজয়ে কনমেবল লিবার্তাদোরেসে খেলার যোগ্যতা অর্জন নিয়েও শঙ্কায় পড়েছে সান্তোস।


ম্যাচে নেইমার ছাড়াও সান্তোসের কয়েকজন খেলোয়াড়কে নতুন চুলের রঙে দেখা যায়। নেইমারের পাশাপাশি গাবিগোল, কুতিনিয়ো, রদনেই ও আর্থারও চুলে রং করেছিলেন। বিষয়টি নিয়ে ম্যাচের আগে সমর্থকদের একাংশ সমালোচনা করেন।ম্যাচ শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, খেলোয়াড়দের চুলের রং পরিবর্তন কি তাদের মধ্যে আত্মতুষ্টি কিংবা ঔদ্ধত্যের প্রকাশ? এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নেইমার।তিনি বলেন, যারা এমনটা বলছেন, তারা পুরোপুরি ভুল। চুলের রং পরিবর্তন করলে কোনো কিছু বদলে যায় না। এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। বিষয়টিকে অযথা বড় করে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


সমালোচকদের ফুটবল সম্পর্কে ধারণা নিয়েও প্রশ্ন তোলেন নেইমার। তার ভাষ্য, যারা এমন মন্তব্য করছেন, তারা খেলোয়াড়দের প্রতিদিনের জীবন, পরিশ্রম কিংবা নিজেদের প্রতি কঠোরতার বিষয়গুলো জানেন না।নিজের অবস্থান স্পষ্ট করে নেইমার বলেন, তার চুল হলুদ, গোলাপি কিংবা সবুজ—যেকোনো রঙের হতে পারে। তাতে মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ে না। এই ম্যাচে শুধু গোল করার ক্ষেত্রে তাদের ঘাটতি ছিল।ম্যাচের পারফরম্যান্স নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন সান্তোস অধিনায়ক। তার দাবি, প্রায় পুরো ম্যাচেই গ্রেমিওর চেয়ে ভালো খেলেছে তার দল। তবে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।নেইমারের মতে, গ্রেমিও রক্ষণভাগে দুই সারির প্রতিরক্ষা তৈরি করেছিল। ফলে আক্রমণ করা কঠিন হয়ে পড়ে। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা গ্রেমিও নিজেদের সেরাটা দিয়ে খেলেছে। শেষ পর্যন্ত সান্তোসের রক্ষণভাগের অসতর্কতা এবং সুযোগ কাজে লাগাতে না পারাই পরাজয়ের কারণ হয়েছে বলে মনে করেন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন