এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলটিতে এসেছে তিনটি পরিবর্তন। জাতীয় দলে ডাক পাওয়ায় পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী বাংলাদেশ ‘এ’ দল থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন।
এদিকে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার চোটের ধরন গ্রেড-২ সাইড স্ট্রেইন। ফলে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সেমিফাইনালে খেলা হচ্ছে না তার।
সাইফউদ্দিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এস এম মেহেরব।সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই তিন ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বিকল্প পেল বাংলাদেশ ‘এ’ দল। মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাটিং বিভাগে শক্তি যোগাবেন। অন্যদিকে বোলিং বিভাগে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম মেহেরব।এখন সেমিফাইনালের লড়াইয়ে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন