পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে আপাতত সেই প্রস্তাব প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।সোমবার বিকেলে বোর্ডের তৃতীয় সভা চলাকালে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।বোর্ড চেয়ারম্যান বলেন, বিভিন্ন বিষয় আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যা বেআইনি কিংবা বাস্তবসম্মত নয়।এর আগে সোমবার বেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন ছিল সভার অন্যতম আলোচ্যসূচি।
বিকেলের ব্রিফিংয়ে সৈয়দ আজাদ সুবহানী জানান, বৈঠক তখনো চলছিল। নামাজের বিরতি এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য সাময়িকভাবে সভার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।সভা শেষে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। উভয় পক্ষের মধ্যে যুক্তি ও পাল্টা যুক্তি চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন। প্রয়োজনে পরদিনও সভা হতে পারে বলে জানান তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন