এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ৩৩ হাজারের বেশি ফলে পরিবর্তন

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ৫:২০ 223 shares
এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে ৩৩ হাজারের বেশি ফলে পরিবর্তন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে।সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর একযোগে এ ফল প্রকাশ করে দেশের ১১টি শিক্ষা বোর্ড।পুনর্মূল্যায়নের ফলে নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তার বিস্তারিত তথ্য বোর্ডভিত্তিক ফলাফলে জানা যাবে।চলতি বছর প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়। ফলে শুধু নম্বর যোগ-বিয়োগ কিংবা গণনার ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়াও নতুন করে যাচাইয়ের সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা।


এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। পরদিন ১ নভেম্বর থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত।আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন।এদিকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।ফলাফলে পরিবর্তন আসায় অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ ও পরবর্তী শিক্ষাজীবনের পরিকল্পনায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত