মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তার ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমেই সরাসরি ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে ঢুকে যান কাদের সিদ্দিকী।এ সময় উপস্থিত সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘এত ছবি তুলে কী হবে।’
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।সোমবারের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে আসামিদের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে আবেদন উপস্থাপনের কথা রয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন