দীর্ঘ ৮ মাস পর হাম ও উপসর্গে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪১৭ শিশু

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ৫:০৯ 228 shares
দীর্ঘ ৮ মাস পর হাম ও উপসর্গে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪১৭ শিশু

দীর্ঘ আট মাস পর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া না গেলেও হাম শনাক্ত হয়েছে ১ হাজার ৪১৭ শিশুর। ফলে সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম কিংবা হামের উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন।


এই সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৩১৪ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও সন্দেহজনক হাম নিয়ে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।


বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৩ জন, সিলেটে ৩৫ জন এবং চট্টগ্রামে ৮ জন। ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে এ সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি।অন্যদিকে, সন্দেহজনক হাম রোগী শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫৭৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুরে ২২ জন শনাক্ত হয়েছেন।দীর্ঘ সময় পর হাম ও উপসর্গে মৃত্যুর ঘটনা না ঘটলেও নতুন আক্রান্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে। বিশেষ করে শিশুদের সংক্রমণ ঠেকাতে সতর্কতা ও চিকিৎসাসেবা অব্যাহত রাখা জরুরি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত