জিয়াউল আহসানের মামলায় সাফাই সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ৬:৪৫ 224 shares
জিয়াউল আহসানের মামলায় সাফাই সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন মামলার পরবর্তী ধাপ যুক্তিতর্ক উপস্থাপন। আগামী মঙ্গলবার, ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যুক্তিতর্ক শেষ হলেই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হলে এ তারিখ নির্ধারণ করা হয়।এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। রোববার তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন।জবানবন্দি শেষে তাকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।


সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল আগামী মঙ্গলবার দিন ধার্য করেন।এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে সজলসহ তিনজনকে হত্যার সময় জিয়াউল আহসান সরাসরি উপস্থিত ছিলেন।


দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ করেছে প্রসিকিউশন।এখন মঙ্গলবারের যুক্তিতর্কের দিকেই নজর রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল পরবর্তী সময়ে রায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অভিযোগগুলো বিচারাধীন; মামলার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু