ডিসেম্বরের মধ্যে টিসিবির গুদাম সক্ষমতা ৭৫ হাজার টনে উন্নীতের পরিকল্পনা

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১:৪৯ 237 shares
ডিসেম্বরের মধ্যে টিসিবির গুদাম সক্ষমতা ৭৫ হাজার টনে উন্নীতের পরিকল্পনা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে গুদাম সক্ষমতা বাড়াচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংস্থাটির নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে পণ্য সংরক্ষণের সক্ষমতা প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির গুদাম সক্ষমতা ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন।এ লক্ষ্য বাস্তবায়নে নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়া এবং নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।


তবে স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদেও গুদাম সম্প্রসারণের উদ্যোগ রয়েছে সংস্থাটির। টিসিবির নিজস্ব গুদামের ধারণক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে পারে। চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এ লক্ষ্য অর্জন করতে চায় টিসিবি।গুদাম সম্প্রসারণের পাশাপাশি আপৎকালীন পণ্য মজুত বা বাফার স্টক বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, পণ্যের মজুতের পরিমাণ এবং ব্যবস্থাপনা পদ্ধতি নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষা শুরু হয়েছে। এ সমীক্ষা শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম সচল রাখতে অন্তত এক মাসের চাহিদা পূরণের মতো পণ্য মজুত রাখতে চায়। এর পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করছে সংস্থাটি।


বিশেষ করে রমজানের মতো মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগে থেকেই পণ্য সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে টিসিবি। পর্যাপ্ত গুদাম ও মজুত থাকলে পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটলেও পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে বলে মনে করছে সংস্থাটি।এ ছাড়া নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনাও সহজ হবে বলে আশা করছে টিসিবি। সব মিলিয়ে গুদাম সক্ষমতা বৃদ্ধি ও বাফার স্টক গড়ে তোলার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করার লক্ষ্য নিয়েছে সরকারি এ সংস্থা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত