বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক। আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বরগুনা সদর উপজেলার ০২ নং গৌরীচন্না ইউনিয়নে অবস্থিত মডেল খাল (হাজারী খাল, দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার এবং প্রস্থ ৭ মিটার) খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা । এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাসির উদ্দীন, উপসচিব,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বরগুনা; প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বরগুনা সদর এবং জনাব মোঃ ফজলুল হক মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি, বরগুনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।খালটি খননের দ্বারা স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ সুবিধা সম্প্রসারণ হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।