আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬
১১:৪০ পূর্বাহ্ণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১১:৪০ 208 shares
নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট গ্রন্থাগার গড়তে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ‘বিল্ডিং এ স্মার্ট ইউনিভার্সিটি লাইব্রেরি : নিউ ট্রেন্ডস, টেকনোলজিস অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।


প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বই হলো জ্ঞানের বাহন আর গ্রন্থাগার হলো জ্ঞানের ভান্ডার। যুগে যুগে বিশ্বের প্রাজ্ঞ ব্যক্তিরা সবসময় গ্রন্থাগারকে গুরুত্ব দিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কোন অংশে কম নয়, তবে পরিচালনায় কিছু ঘাটতি থাকলে তা দূর করতে হবে। আজকাল শিক্ষার্থীরা গ্রন্থাগারে কম যায় কারণ তারা ঘরে বসেই সবকিছুর সমাধান পায়। তবে গ্রন্থাগারের গুরুত্ব কখনো কমে না। শিক্ষার্থীদের গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করতে পড়ার পরিবেশ তৈরি করতে হবে। যুগোপযোগি ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোন কাজই ছোট নয়, ছোট হয় মানুষের মন। তাই কোন কাজেই মান যাবে না বরং মান বাড়বে। শিক্ষার্থীদের চাহিদা মতো বই রাখতে হবে। সুন্দর করে কথা বলতে হবে এবং কোন বই না থাকলে রিকুইজিশন দিয়ে পরবর্তীতে সেই বই রাখার ব্যবস্থা করতে হবে। কোন বই ১ মাসের বেশি রাখা যাবে না কেউ যদি রাখে তবে জরিমানার ব্যবস্থা করতে হবে।’


বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক ও বিডিরেনের কনসালটেন্ট ড. এম. হোসাম হায়দার চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক তহুর আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান।


উদ্বোধনী পর্বের সমাপনী বক্তব্যে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের গ্রন্থাগারমুখী করতে ডিজিটাইজ সুবিধাসহ ই-বুক চালুর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা সহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত