আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬
১০:৫৩ পূর্বাহ্ণ

যবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাক্ষাতে কারিগরি শিক্ষার মানোন্নয়নের তাগিদ রাষ্ট্রপতির

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ১০:৫৩ 237 shares
যবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাক্ষাতে কারিগরি শিক্ষার মানোন্নয়নের তাগিদ রাষ্ট্রপতির

দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার বাড়ানো এবং শিক্ষার মান যুগোপযোগী করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।


সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং যবিপ্রবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু