আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬
১১:৩৮ পূর্বাহ্ণ

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১১:৩৮ 246 shares
যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীনদের স্বাগত জানানো ও শিক্ষকদের সংবর্ধনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপহার হিসেবে কলমদানি প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতি রিয়াদ পারভেজ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সৎ থাকার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের আগামী দিনের কর্মসূচিগুলো সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন। শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতে যোগ্য ব্যক্তিদের ওপর সাংগঠনিক দায়িত্ব অর্পণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এ সময় উপস্থিত শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সাকিব তাঁর বক্তব্যে বলেন, অ্যাসোসিয়েশনের কার্যক্রম কেবল অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ঝিনাইদহের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের খোঁজখবর রাখা এবং সুখে-দুঃখে পাশে থাকাও সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগের কথা তুলে ধরেন। বক্তব্য শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষকদের উপহার প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনি।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াহিদুজ্জামান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আলামিন বিশ্বাস, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের প্রভাষক সোহেল রানা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা হাসান।


এ সময় সংগঠনের সদস্য, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
জুলাইয়ের রাজনৈতিক ঐক্য ফেরাতে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত