গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান

আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৬ | ২:২৮ 209 shares
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান

 সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সরেজমিনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও পর্যালোচনা করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।

তিন শীর্ষ কর্মকর্তার গোপালগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাই এ সফরের মূল লক্ষ্য।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি গণতন্ত্রের লড়াইয়ে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি এক মাসের চেষ্টার পর অবশেষে ধরা পড়ল বন্দরের সেই ৮ ফুটের কুমির