আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬
১:১৩ অপরাহ্ণ

আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম

আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৬ | ১:১৩ 231 shares
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান  বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম (ডালিম)। তিনি আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী আইইবি নির্বাচন ২০২৬ রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।



বর্তমানে অধ্যাপক মমিনুল আলম বুটেক্সের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি জাপানের টয়োহাশি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের বোল্টন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন টেক্সটাইল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।


পেশাগত জীবনের শুরুতে তিনি ওপেক্স গ্রুপ, সিনহা টেক্সটাইল গ্রুপ ও সম্রাট গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন। পরবর্তীতে বুটেক্সে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে প্রভাষক থেকে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের টিএমডিএম বিভাগের বিভাগীয় প্রধান। বুটেক্সে বিভাগটি প্রতিষ্ঠা ও চালুর ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভাগটিতে বিএসসি, এমএসসি ও পিএইচডি পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।


গবেষণা ও উদ্ভাবনেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি গ্রেড-১ অধ্যাপক, পেটেন্ট ও বইয়ের রচয়িতা এবং ৫০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধের লেখক। তাঁর অর্জনের মধ্যে রয়েছে বেসিস আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ইতালির এসিআইএমআইটি অ্যাওয়ার্ড। এছাড়া জাপানের মনবুশো স্কলারশিপ ও যুক্তরাজ্যের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ অর্জন করেছেন তিনি।


শিক্ষকতার পাশাপাশি তিনি এডিবির অর্থায়নে পরিচালিত বুটেক্সের ইডিপি-সিসিপ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের  কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও কাজ করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের গবেষণা কমিটির সদস্য সচিব (২০১৩–১৪) ও স্থানীয় কাউন্সিল সদস্য হিসেবে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বুটেক্স শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়েও তিনি কাজ করছেন। গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ডিভিশনের  আয়োজনে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এ আই) ব্যবহারবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।


আইইবি নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এ. কে. এম. মহসিন আহমেদ এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. সাজেদুল হক শালুক। এছাড়া বিভাগের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আরফান আলী পিকে, প্রকৌশলী মো. ফারুকুল ইসলাম জনি, প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, প্রকৌশলী কে. এম. আলাওল কবির, প্রকৌশলী মোহাম্মদ মহেবুল্লাহ ইসলাম (টিটু), প্রকৌশলী শহিদুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. নায়েব উল ইসলাম, প্রকৌশলী শোভন সাহা, প্রকৌশলী ওসামা বিন মোস্তফা, প্রকৌশলী রাসেল আহমাদ, প্রকৌশলী তানভীর আহমেদ (সুজন), প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং প্রকৌশলী মো. রিফাত-উল-আজিজ।


নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম বলেন, “টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানো, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।”


উল্লেখ্য, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রকৌশলীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন। প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি এবং প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন, আটক ১ সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণা ঘিরে নাশকতার আশঙ্কা, ১০ দিনে ৪৯ যানবাহনে আগুন টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, এস এম জিলানীর বাড়িতেও হামলা যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের