বাংলাদেশের টেক্সটাইল প্রকৌশলীদের পেশাজীবি সংগঠন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।১৫ নভেম্বর (সোমবার) প্রকাশিত এক অভিনন্দন বার্তায় আইটিইটি আইইবি'র নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিভিশন, সেন্টার ও সাব-সেন্টার, উইমেনস ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার, ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারসহ অন্যান্য নির্বাচিত পর্ষদের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছে।
অভিনন্দন বার্তায় আইটিইটি, বাংলাদেশ উল্লেখ করে, নবনির্বাচিত নেতৃত্বের এই অর্জন প্রকৌশলী সমাজের আস্থা, বিশ্বাস এবং তাঁদের নেতৃত্ব, দূরদর্শিতা ও পেশাগত অঙ্গীকারের প্রতিফলন।বার্তায় আরও আশা প্রকাশ করা হয়, আইইবি'র নতুন নেতৃত্ব প্রকৌশলীদের মধ্যে পেশাগত ঐক্য ও সংহতি জোরদার, প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি প্রতিষ্ঠা, প্রকৌশল শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রসার এবং দেশের শিল্প ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে প্রকৌশল পেশার একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আইইবি এবং এর নির্বাচিত বিভিন্ন পর্ষদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, অংশীদারত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে আইটিইটি,বাংলাদেশ। প্রতিষ্ঠানটি মনে করে, প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকতর ঐক্য ও সহযোগিতা জাতীয় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রকৌশলী সমাজের স্বার্থ ও অগ্রগতি নিশ্চিত করতে সহায়ক হবে।
অভিনন্দন বার্তার শেষাংশে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ ও প্রতিনিধির নিজ নিজ দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তির উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেন আইটিইটি'র সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন