১৫ বছরের সঙ্গী বুল্টিকে জড়িয়ে মঞ্চেই কাঁদলেন মিমি চক্রবর্তী

আপডেটঃ ০৪ নভেম্বর, ২০২৬ | ১:১১ ০ শেয়ার
১৫ বছরের সঙ্গী বুল্টিকে জড়িয়ে মঞ্চেই কাঁদলেন মিমি চক্রবর্তী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এবার প্রেম কিংবা বিয়ে নয়, দীর্ঘদিনের গৃহসহকারী বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। টানা ১৫ বছর ধরে পাশে থাকা বুল্টিকে নিজের পরিবারের সদস্যের মতোই মনে করেন এই অভিনেত্রী।সম্প্রতি এক মঞ্চানুষ্ঠানে বুল্টিকে সঙ্গে নিয়ে তাঁর প্রতি নিজের অনুভূতির কথা তুলে ধরেন মিমি। এ সময় বুল্টিকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মিমি জানান, দীর্ঘ ১৫ বছর ধরে বুল্টি তাঁর সঙ্গে রয়েছেন। হাসপাতালে থাকলেও বুল্টিকে সব সময় পাশে পেয়েছেন তিনি।অভিনেত্রীর ভাষ্য, নিজের দুঃখ-কষ্টের কথা মা-বাবার চেয়েও বেশি বোঝেন বুল্টি। দীর্ঘদিনের এই সম্পর্ক তাঁর কাছে কেবল কাজের সম্পর্ক নয়, বরং পরিবারের মানুষের মতোই।

মিমির এমন আবেগঘন বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যেও আবেগ ছড়িয়ে পড়ে। শুধু বুল্টি নন, তাঁর পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিকতা প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, বুল্টির ভাই তাঁর সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই মঞ্চেই বিষয়টি উল্লেখ করেন মিমি।দেড় দশক ধরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের সঙ্গী বুল্টি। অসুস্থতা কিংবা কঠিন সময়ে মিমির পাশে থাকার পাশাপাশি তাঁর পোষ্যদের দেখাশোনার দায়িত্বও পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিমির সঙ্গে বুল্টির বিভিন্ন মুহূর্তের ছবি প্রায়ই দেখা যায়।মঞ্চে বুল্টির প্রতি মিমির এমন সম্মান ও ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে। অনেকের মতে, দীর্ঘদিনের এই সম্পর্ক কর্মক্ষেত্রের সীমা ছাড়িয়ে পারিবারিক বন্ধনে পরিণত হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর