নন্দিত টিভি
ই-পেপার
১৪ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী

প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে
রিজভী
অনলাইন ডেস্ক:
১৪ নভেম্বর ২০২৬

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর ভাষ্য, শেখ হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসনামলের মতোই ছিল। ছাত্র-জনতা সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে।২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একজন নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।’

৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের লড়াইয়ে ৭ নভেম্বর ভূমিকা রেখেছিল। তাঁর মতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা জনগণ পেয়েছে ৭ নভেম্বরের বিপ্লব থেকে।এ সময় দেশে বাল্যবিবাহের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবীর রিজভী। তিনি বলেন, গোপনে ও কৌশলে দেশে বাল্যবিবাহ চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ পিএম

প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী

রাজনীতি
অনলাইন ডেস্ক

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।