আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬
৬:২৭ অপরাহ্ণ

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম বিভাগের ১৭ শিক্ষার্থী বহিষ্কার

আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৬:২৭ 217 shares
ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম বিভাগের ১৭ শিক্ষার্থী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ১৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শান্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুই শিক্ষার্থীকে দুই বছর এবং বাকি ১৫ শিক্ষার্থীকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ২৭৫তম (সাধারণ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


সূত্রমতে জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন– শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন, সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার যোবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসবুজ্জামান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।



উল্লেখ্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘদিন আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করতে বাধ্য করা এবং রাত গভীর পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে। এমনকি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। পরে বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উদ্বেগে শিল্প খাত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শেষ, এবার ভারতের পালা : আইনমন্ত্রী বিএনপিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ? কোণঠাসা ১৭ বছরের ত্যাগীরা আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় পুলিশের অভিযানে সোনারগাঁয়ে গ্রেপ্তার ১৮ দৌলতখানে সুজনের দুই যুগ পূর্তি উদ্‌যাপন সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইটনায় পূর্ববিরোধের জেরে ঘরে ঢুকে ভাই-মাকে কুপিয়ে জখম, দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট এসআরবি সিলগালা ভেঙে রাতের আঁধারে পলিথিন কারখানা চালু, প্রতিবাদ করায় সাংবাদিককে হেনস্তা