বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, 12 November 2026

গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন

আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৬ | ১১:৪০ 207 shares
গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে নাক্রাইপাড়া এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ এবং স্থানীয় জনগণের সুবিধার্থে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, ২টি ফুটবল ও ১ সেট গোলপোস্টের নেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের রাতে আলোর সুবিধা নিশ্চিত করতে নাক্রাইপাড়া এলাকায় একটি সোলার প্যানেল স্থাপন করা হয়।সেনাবাহিনীর এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ পায়।


উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাওড় এক্সপ্রেসে আগুন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মালয়েশিয়া যেতে খরচ ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নয় অনলাইন নিউজ পোর্টালকে মান ধরে রাখার তাগিদ প্রতিমন্ত্রীর জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২৭ বছরের ইতিহাসে অন্যতম বড় জয় বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান! ডিসেম্বরেই মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! দেশে ফেরা নিয়ে নতুন আলোচনা ডিসেম্বরে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি রাজনৈতিক কৌশল? নোবিপ্রবি’র ৩য় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমান-এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু