মালয়েশিয়ায় ডেটা সেন্টার অবকাঠামো সম্প্রসারণে আগামী দুই বছরে অতিরিক্ত ১৫ বিলিয়ন মার্কিন ডলার বা ৬১ বিলিয়ন রিঙ্গিত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এ বিনিয়োগের ফলে নির্মাণকাজ চলাকালে প্রতিবছর ৩৭ হাজারের বেশি স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।বুধবার (৪ নভেম্বর) কুয়ালালামপুরের ইউনিভার্সিটি মালয়েশিয়ায় আয়োজিত ‘মান্তাপ মালয়েশিয়া বেরসামা এআই’ অনুষ্ঠানে এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার রুথ পোরাট জানান, এ বিনিয়োগের আওতায় সেলাঙ্গরের এলমিনা বিজনেস পার্কে গুগলের বিদ্যমান ডেটা সেন্টার ক্যাম্পাস সম্প্রসারণ করা হবে। পাশাপাশি সেলাঙ্গর ও নেগেরি সেম্বিলানে নতুন ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা রয়েছে।রুথ পোরাট বলেন, মালয়েশিয়ায় দায়িত্বশীলভাবে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ করতে পেরে গুগল আনন্দিত। এ লক্ষ্য বাস্তবায়নে সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোগ এবং নতুন দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ করা হচ্ছে। এসব উদ্যোগ দেশটির নাগরিকদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে।
তিনি জানান, ২০২৭ ও ২০২৮ সালে ডেটা সেন্টার নির্মাণকাজ চলাকালে প্রতিবছর ৩৭ হাজারের বেশি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হবে। এ সময়ে কর্মীদের সম্মিলিত বার্ষিক আয় গড়ে ৩৭৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।ডেটা সেন্টারগুলো চালু হওয়ার পর সেখানে ৯ হাজারের বেশি দীর্ঘমেয়াদি স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এসব কর্মীর গড় বেতন মালয়েশিয়ার মধ্যম বেতনের তুলনায় ৪৫ শতাংশ বেশি হবে বলেও জানান তিনি।রুথ পোরাটের ভাষ্য, এ বিনিয়োগ মালয়েশিয়ার নেতৃত্ব, দক্ষ জনশক্তি এবং ডিজিটাল রূপান্তরের প্রতি দেশটির অঙ্গীকারের ওপর গুগলের আস্থার প্রতিফলন। একই সঙ্গে এর মাধ্যমে মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় গুগলের উপস্থিতি আরও শক্তিশালী হবে।তিনি আরও জানান, ডেটা সেন্টারগুলোর উন্নয়ন ও পরিচালনায় গুগল মালয়েশিয়ার ৮০টিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এসব প্রতিষ্ঠান সিভিল ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ ব্যবস্থা, নেটওয়ার্ক অবকাঠামো ও লজিস্টিকস খাতে যুক্ত।এর আগে ২০২৪ সালের মে মাসে মালয়েশিয়ায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল গুগল। ওই বিনিয়োগের অংশ হিসেবে সেলাঙ্গরের এলমিনা বিজনেস পার্কে প্রতিষ্ঠানটির প্রথম ডেটা সেন্টার এবং গুগল ক্লাউড রিজিয়ন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়।আরও খবর
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মিশরে প্রাণ গেল ৭ জনের, আহত শতাধিক
পোল্যান্ডে বন্দুকধারীর ভয়াবহ হামলা, নিহত ৬
রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ
সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস
ইসরায়েলের পরমাণু অস্ত্র নিয়ে মুখ খুলতে চাপে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি হুথিদের
ইরানকে সহায়তায় ভারতীয় দম্পতিসহ একাধিক পক্ষের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মালয়েশিয়ায় আরও ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন