দিল্লিতে নির্মাণাধীন তিনতলা ভবন ধসে, নিহত ২

আপডেটঃ ০৫ নভেম্বর, ২০২৬ | ১:৩৮ ০ শেয়ার
দিল্লিতে নির্মাণাধীন তিনতলা ভবন ধসে, নিহত ২

ভারতের রাজধানী দিল্লিতে নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পুরোনো দিল্লির ঘনবসতিপূর্ণ চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কয়েকটি ওয়াটার টেন্ডার ও বিশেষ উদ্ধারকারী যান।

তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে কর্মীদের। পুরোনো দিল্লির সংকীর্ণ গলিতে সারিবদ্ধভাবে গাড়ি পার্ক করে রাখার কারণে উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিজেদের গাড়ি সরিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের পথ তৈরি করে দেন। জরুরি সেবার কর্মীদের গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে দুর্ঘটনাস্থলে যেতে হচ্ছে।ধ্বংসস্তূপের দৃশ্যে দেখা গেছে, পাশাপাশি দুটি বাড়ির মাঝের সরু গলিতে ভেঙে পড়া ভবনের ইট ও সিমেন্টের বড় স্তূপ জমে আছে।

দুর্ঘটনার সময় পাশের বাড়িতে থাকা বাসিন্দা মোহাম্মদ নইম জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল, তাঁদের নিজেদের ঘরটিই ভেঙে পড়ছে। আতঙ্কে সবাই বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা বুঝতে পারেন, পাশের নির্মাণাধীন ভবনটি ধসে পড়েছে।এলাকাবাসী জানিয়েছেন, ভবনটিতে গত তিন থেকে চার মাস ধরে নির্মাণকাজ চলছিল। সেখানে কোনো স্থায়ী বাসিন্দা ছিলেন না; শুধু রাজমিস্ত্রি ও শ্রমিকেরা কাজ করতেন। ভবনটির মালিক পরিবার নিয়ে অন্যত্র ভাড়া থাকেন।দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী সৌদির পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস গ্রামপুলিশের বেতন বাড়ালেন প্রধানমন্ত্রী সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর