৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ৬:৪২ 241 shares
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা

গ্রামপুলিশ সদস্যদের জন্য সুখবর দিয়েছে সরকার। এখন থেকে পাঁচ বছরের পরিবর্তে প্রতি তিন বছর পরপর একটি করে নতুন বাইসাইকেল পাবেন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ প্রধান ও সদস্যরা। তাদের কাজের সুবিধা বাড়াতে বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।পরিপত্রে বলা হয়েছে, গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গ্রামপুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ গত ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রামপুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মরত গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল দেওয়ার সময়সীমা পুনর্নির্ধারণের ঘোষণা দেন।


প্রধানমন্ত্রীর দেওয়া সেই ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ নতুন সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা আগের পরিপত্রের বাইসাইকেল প্রদানসংক্রান্ত অংশ সংশোধন করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ প্রধান ও সাধারণ সদস্যরা এখন থেকে প্রতি তিন বছর পরপর একটি করে বাইসাইকেল পাবেন। আগে এই সুবিধা পেতে পাঁচ বছর অপেক্ষা করতে হতো।সরকারের এ সিদ্ধান্তের ফলে গ্রামপুলিশ সদস্যদের যাতায়াতের সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরকারি বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে বাইসাইকেল তাদের কাজে সহায়ক হবে।তবে নতুন পরিপত্রে আগের নির্দেশনার অন্যান্য শর্তাবলি ও সরঞ্জামাদি পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী