আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান

আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৬ | ১:০৪ 234 shares
আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুরস্কের ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন দুই নেতা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও বৈঠকে স্থান পেতে পারে।


এদিকে ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সকালে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।


উপ-প্রেস সচিব আরও জানান, ফ্লাইটটি ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এই দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে বৈঠকে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন নজর থাকবে।


নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
৩ বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রামপুলিশ সদস্যরা শেখ হাসিনার পাসপোর্ট ও প্রত্যর্পণ ইস্যুতে ভারতের বক্তব্য, বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের পরামর্শ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরদোয়ানের সঙ্গে বৈঠক আজ আজ তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন এরদোয়ান ‘শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’, পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি? হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব রাজধানীর ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ; বরাদ্দ ১,৯৫০ টাকা রিয়াদে পরপর বিকট বিস্ফোরণ, আগাম সতর্কতার জানাল সৌদি কর্তৃপক্ষ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে : প্রধানমন্ত্রী