১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ১:৩৮ 230 shares
১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও এবার এর স্থান নির্ধারণের কথা জানানো হয়েছে।


রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় মহাসমাবেশ শুরু হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন থাকছে। জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?