বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১১:২১ 207 shares
ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এবার যুক্তরাষ্ট্রের ভেতরেই বড় বাধার মুখে পড়তে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের অর্থায়ন বন্ধে নতুন বাজেটকে হাতিয়ার করতে চাইছেন বিরোধী দল ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ ডিসেম্বর সরকারি ব্যয় বরাদ্দের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন বাজেট অনুমোদন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে আলোচনা চলছে।

ডেমোক্র্যাটদের দাবি, ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য অর্থ ব্যয় নিষিদ্ধ করার শর্ত ছাড়া কোনো বাজেট প্রস্তাব সমর্থন করবেন না তারা।

তবে বাজেট আটকে গেলেও সামরিক অভিযান পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই। বিদ্যমান সামরিক সক্ষমতা ব্যবহার করে কিছু সময় অভিযান চালিয়ে যেতে পারবেন ট্রাম্প।

এদিকে রয়টার্স-ইপসোসের জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ নাগরিক চান নতুন কংগ্রেস ইরান যুদ্ধ বন্ধে উদ্যোগ নিক।

বিশ্লেষকদের মতে, নতুন অর্থায়ন বন্ধের উদ্যোগ ট্রাম্পের সামরিক সিদ্ধান্তে বড় প্রাতিষ্ঠানিক বাধা তৈরি করতে পারে। তবে শেষ পর্যন্ত এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে বাজেটের শর্ত এবং হোয়াইট হাউসের সিদ্ধান্তের ওপর।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে? ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ