আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬
১:৫৫ অপরাহ্ণ

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ১:৫৫ 214 shares
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম

ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে মুখঢাকা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা এবং বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতি সীমিত করার বিধান রেখে শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। নতুন আইনে স্কুলের পাঠ্যক্রমিক ও সহশিক্ষা কার্যক্রমে মুখ শনাক্ত করা যায় না—এমন পোশাক পরে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। ফলে বোরকা ও নিকাব পরা শিক্ষার্থীরাও এই বিধিনিষেধের আওতায় পড়বেন।গত ২৬ নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে আইনটি চূড়ান্ত অনুমোদন পায়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২ জন এবং বিপক্ষে ১১২ জন সদস্য ভোট দেন। ভোটদানে বিরত ছিলেন চারজন সংসদ সদস্য। এর আগে ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে আইনটি পাস হয়েছিল। ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই অনুমোদন পেল শিক্ষা সংস্কার প্রস্তাবটি।


নতুন বিধান অনুযায়ী, নির্দিষ্ট স্বাস্থ্যগত কারণ বা শিক্ষাকার্যক্রমের প্রয়োজনে ছাড় ছাড়া শিক্ষার্থীরা মুখ ঢেকে স্কুলের পাঠ্যক্রমিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না। আইন অমান্য করলে ২০০ থেকে ১ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। শিক্ষার্থী নাবালক হলে জরিমানার দায় তার বাবা-মা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে।

এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতির ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার আওতায় প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ রাখা হবে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীরা এ সীমাবদ্ধতার বাইরে থাকবেন। আইনটিতে বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।


ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর জানিয়েছে, বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ হিসেবে আইনটি পাস করা হয়েছে। এর লক্ষ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যানের আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার মূলধারায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মেলোনি। সে সময় তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের স্কুলে মুখ খোলা রেখে আসতে হবে। তাঁর বক্তব্য ছিল, ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হবে না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে রাখতে উৎসাহিত করে।

বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।


যেসব শিক্ষার্থীর ইতালীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের ভাষা শেখার ব্যবস্থা এবং স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধ করার বিষয়টি প্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা জানান প্রধানমন্ত্রী।এরপর ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রায় দুই মাস পর পার্লামেন্টে আইনটি চূড়ান্ত অনুমোদন পেল।তবে আইনটি নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা রয়েছে। তাদের অভিযোগ, নতুন বিধানগুলো ইতালির শিক্ষা ব্যবস্থার প্রকৃত সমস্যাগুলোর সমাধান করবে না; বরং শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। আইনটির চূড়ান্ত অনুমোদনের সময়ও পার্লামেন্টে বিরোধী সদস্যরা প্রতিবাদ জানান।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
রূপগঞ্জে গুলিভর্তি দুটি দেশীয় পেনগানসহ যুবক গ্রেপ্তার একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান ডিসেম্বরের বিজয় দিবসে এক দিনের ছুটিতে মিলতে পারে টানা ৪ দিন পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে বিতর্ক! নারীবিদ্বেষের অভিযোগে দুই ভাগ দর্শক শাহরুখের আইনি নোটিশের দাবি মিথ্যা! অনন্ত আম্বানির ভিডিও ঘিরে নতুন বিতর্ক মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ১১২ বাংলাদেশি ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে মরিয়া ডেমোক্র্যাটরা, চাপে পড়তে পারেন ট্রাম্প বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ন্যান্সির নতুন বক্তব্য, আসলে কী ঘটেছে?