কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার, ২৪ নভেম্বর পান্থপথ থেকে ফার্মগেট পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক এক নম্বর সদস্য ফয়সাল আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও নাসির উদ্দীন বাবু, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভূঁইয়া ও মাজহারুল ইসলাম অনিক। আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক রিফাত সরকার ও তাসবীর হোসেন তনয়।
এ ছাড়া ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এহসানুল হক ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন এবং সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।মিছিল থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। রাজধানীর পান্থপথ থেকে শুরু হয়ে ফার্মগেট পর্যন্ত মিছিলের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন