বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

গোপালগঞ্জকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: শফিকুর রহমান

আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ২:০৬ 220 shares
গোপালগঞ্জকে আলাদা স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: শফিকুর রহমান

গোপালগঞ্জকে দেশের বাকি অংশ থেকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টায় জড়িতদের দেশদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই।

বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। একটি স্বাধীন দেশের অভ্যন্তরে কোনো জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা যারা করেছে, আইন ও সংবিধানের দৃষ্টিতে তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার আইনি বা নাগরিক অধিকার কারও নেই।


এ সময় শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে আইনের আওতায় আসতে হবে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরও তিনি আপিল করেননি বলে উল্লেখ করেন জামায়াত আমির। বিচারিক প্রক্রিয়া চলাকালে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তাঁর দেশে ফেরা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।শফিকুর রহমান বলেন, ‘তিনি আসেননিএর মানে হচ্ছে, তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান।’ শেখ হাসিনার কোনো বক্তব্য এখন আর বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা হামলা ও লুটপাটের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, খুনের নেশা এখনো কাটেনি এবং ফ্যাসিবাদী চরিত্রেও পরিবর্তন আসেনি। তবে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্যাতনে অতিষ্ঠ হয়েই জনগণ তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল।হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানান বিরোধীদলীয় নেতা। তাঁর মতে, বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে।


জাতীয় ঐক্যের প্রসঙ্গে শফিকুর রহমান জানান, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমাল রক্ষার প্রয়োজনে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি মত দিয়েছেন।তবে জাতীয় ঐক্য যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, সে আহ্বান জানান তিনি। তাঁর মতে, দেশের স্বার্থে যে ঐক্যের কথা বলা হচ্ছে, তা হতে হবে দীর্ঘস্থায়ী ও টেকসই। সংসদে ঐক্যের আহ্বানকে তিনি সম্মান জানান বলেও উল্লেখ করেন।


ঐক্যের পথে বাধা হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং এসব বিষয় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা তুলে ধরেন জামায়াত আমির। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন। সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দেশে ফেরেন তিনি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন