বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

ফরিদুর রেজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী-উজ-জামানের সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক বৈঠক

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ১২:০৩ 235 shares
ফরিদুর রেজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সাদী-উজ-জামানের সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক বৈঠক

 দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রজা সাগরের সঙ্গে নতুনধরা গ্রুপের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামানের এক সফল ও গঠনমূলক ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার চ্যানেল আই-এর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক ব্যবসায়িক সম্ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, সহযোগিতার নতুন ক্ষেত্র এবং বিভিন্ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় ফরিদুর রেজা সাগর এবং ড. মো. সাদী-উজ-জামান পারস্পরিক অভিজ্ঞতা ও ভাবনা বিনিময় করেন। এ সময় ব্যবসা-বাণিজ্য,


গণমাধ্যম এবং বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর সভাপতি, গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)'র নির্বাহী সদস্য জনপ্রিয় টিভি উপস্থাপক মো. সালাম মাহমুদ ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক বাচসাস এর নির্বাহী সদস্য, দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের গঠনমূলক মতবিনিময় ভবিষ্যতে নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন