পটুয়াখালীর ছোট আউলিয়াপুরে সেকান্দার আলী বাদশা নুরানী কওমী ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ রিমানুল ইসলাম রিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আ.ন.ম. মনিরুজ্জামান আবু নাঈম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোঃ সেলিম হাওলাদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জালাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব মোঃ সাখাওয়াত হোসেন।এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বক্তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠান নতুন প্রজন্মকে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।পরিশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন