বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১১:২১ 208 shares
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সাংবাদিক কামাল দেওয়ানকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা ও ইট দিয়ে আঘাতের চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চেরাগ আলী (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।সোমবার (২৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগকারী মো. কামাল হোসেন দেওয়ান (৪৮) দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি। পাশাপাশি তিনি কাঞ্চন বাজারে দেওয়ান ফার্মেসি নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।


রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাঞ্চন দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন আঃ কুদ্দুসের খাবারের হোটেল ও বলাই বাবুর সেলুনের সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে চেরাগ আলী তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে কামাল দেওয়ানের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মেরে নীলাফুলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।


অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। এ সময় প্রাণ বাঁচাতে কামাল দেওয়ান চিৎকার করলে পথচারীসহ আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। পরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাস্তাঘাটে একা পেলে হত্যা করবেন বলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর কামাল দেওয়ান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ  করবেন জানিয়েছেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন