সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি ও ছয়জন মাদকসেবীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। এর আগে বুধবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে বুধবার রাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— নির্মল কুমার সাহা (৫০) (সাবেক ছাত্রলীগের সদস্য ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক) ও সোনারগাঁ উপজেলার বানীনাথপুর গ্রামের মৃত মদন মোহনসাহার ছেলে, মোঃ আঃ আজিজ (৫৫) (কাঁচপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড যুবলীগের স
দস্য), ও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বারিপাড়া গ্রামের মৃত ছামমুল মিয়ার ছেলে এবং মিনার হোসেন (৪৫) (শম্ভুপুরা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি) ও শম্ভুপুরা ইউনিয়নের মনারকান্দি গ্রামের মৃত আলেকচানের ছেলে।এছাড়া, একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মোঃ নজরুল ইসলাম (৩২), তিনি সোনারগাঁ উপজেলার গিরদাইন গ্রামের মোঃ কাদেরের ছেলে; মোঃ সজিব (২৬), তিনি সোনারগাঁ উপজেলার ভাটিবন্দর গ্রামের জজ মিয়ার ছেলে; মোঃ ছানোয়ার হোসেন (৩২), তিনি সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের রহম আলীর ছেলে; কাউছার (২২), তিনি ভোলা জেলার দৌলতখাঁ উপজেলার মিয়ারহাট এলাকার বিল্লালের ছেলে; শাহ পরান (২৮), তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার আরজু মিয়ার ছেলে এবং শফিকুল ইসলাম (২২), তিনি চাঁদপুর জেলার মতলব উপজেলার পাঁচদোনা এলাকার জাকির হোসেনের ছেলে।
ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন