নন্দিত টিভি
ই-পেপার
২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে
শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ
মোঃ নুর নবী জনি:
২৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সাংবাদিক কামাল দেওয়ানকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা ও ইট দিয়ে আঘাতের চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চেরাগ আলী (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।সোমবার (২৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগকারী মো. কামাল হোসেন দেওয়ান (৪৮) দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি। পাশাপাশি তিনি কাঞ্চন বাজারে দেওয়ান ফার্মেসি নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাঞ্চন দক্ষিণ বাজার মসজিদ সংলগ্ন আঃ কুদ্দুসের খাবারের হোটেল ও বলাই বাবুর সেলুনের সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে চেরাগ আলী তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে কামাল দেওয়ানের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মেরে নীলাফুলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। এ সময় প্রাণ বাঁচাতে কামাল দেওয়ান চিৎকার করলে পথচারীসহ আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। পরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাস্তাঘাটে একা পেলে হত্যা করবেন বলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর কামাল দেওয়ান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন জানিয়েছেন।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৬, ১১:২১ এএম

কাঞ্চনে সাংবাদিক কামাল দেওয়ানকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

জাতীয়
মোঃ নুর নবী জনি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।