বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, 26 November 2026

৫৩৫ কোটি টাকায় পাঁচ ধরনের টিকা কিনছে সরকার, উন্মুক্ত দরপত্র হবে না

আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৫:৫৮ 201 shares
৫৩৫ কোটি টাকায় পাঁচ ধরনের টিকা কিনছে সরকার, উন্মুক্ত দরপত্র হবে না

২০২৬-২৭ অর্থবছরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পাঁচ ধরনের টিকা কিনতে যাচ্ছে সরকার। ছয় মাসের চাহিদা পূরণে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব টিকা সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় হবে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা। এ কেনাকাটায় কোনো উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে না।বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠপর্যায়ে ইপিআই কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা জরুরি। এ জন্য ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যমান মজুতের বাইরে অতিরিক্ত ছয় মাসের টিকা সংগ্রহের প্রয়োজন দেখা দিয়েছে। সেই বিবেচনায় জরুরি ভিত্তিতে পাঁচ ধরনের টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহ করতে তুলনামূলক বেশি সময় লাগে। পাশাপাশি খোলাবাজারে প্রয়োজনীয় পরিমাণ টিকা পাওয়া যায় না। টিকার গুণগত মান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব কারণে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার প্রস্তাব করা হয়েছে।

সরকার যে পাঁচ ধরনের টিকা কিনবে, সেগুলো হলো—বিসিজি,


এমআর, বিওপিভি, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি। এর মধ্যে বিসিজি টিকার পরিমাণ ৭ লাখ ৮০ হাজার ভায়াল, এমআর ১১ লাখ ৯০ হাজার ভায়াল, বিওপিভি ৭ লাখ ৫০ হাজার ভায়াল, পেন্টাভ্যালেন্ট ৬১ লাখ ২০ হাজার ভায়াল এবং পিসিভি ১৫ লাখ ৯০ হাজার ভায়াল।এসব টিকা সংগ্রহে মোট ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। পুরো অর্থের জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। আর টিকা কেনার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব পালন করবে স্বাস্থ্য অধিদপ্তর।

ইপিআই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন পর্যায়ে শিশু ও নারীদের নিয়মিত টিকা দেওয়া হয়। এ কর্মসূচিতে টিকার সরবরাহ ব্যাহত হলে নির্ধারিত সময়ে টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। সে ঝুঁকি এড়াতে বিদ্যমান মজুতের পাশাপাশি অতিরিক্ত ছয় মাসের টিকা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি’: নুর ডিসেম্বরে দেশে ফিরছেন না শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিরপুরে বিশেষ অভিযানে মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, কী বলল ভারত স্পেনে রোববার আগাম নির্বাচন, কঠিন পরীক্ষায় প্রধানমন্ত্রী সানচেজ গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে আজ বোর্ডের পঞ্চম সভা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, কে এই সৈয়দ মোজাম্মেল আলী? ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন