নন্দিত টিভি
ই-পেপার
২৩ নভেম্বর ২০২৬
সোমবার
|বর্ষ: ১|সংখ্যা: ১|মূল্য: ৫ টাকা|নন্দিত টিভি সংস্করণ
সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী

সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের
মৃত্যু, আহত সহকারী
মোঃ নুর নবী জনি:
২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পাশে থাকা ট্রাকের ওপর উল্টে পড়ায় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের একটি পোশাক কারখানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত চালকের নাম মো. ইসমাইল (৪০)। দুর্ঘটনায় ট্রাকের সহকারী রায়হান হোসেন (২০) গুরুতর জখম হয়েছেন। হতাহত দুজনেরই বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন হারুকান্দি গ্রামে।হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানটি অন্য একটি যানবাহনকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এ সময় চালক ভারসাম্য হারিয়ে ফেললে কাভার্ডভ্যানটি পাশের একটি ট্রাকের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে চাপা পড়ে চালক ইসমাইল প্রাণ হারান। আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় সহকারী রায়হানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।দুর্ঘটনার জেরে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৬, ০১:৪৬ পিএম

সোনারগাঁয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু, আহত সহকারী

দেশ ও জনপদ
মোঃ নুর নবী জনি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।