বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের মিজ কনা রানী, পিতা: গৌতম হাওলাদার, আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন এই মেধাবী শিক্ষার্থী।
তার উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তার লক্ষ্যে জনাব সোহেল হাফিজ, সাবেক সভাপতি, প্রেসক্লাব, বরগুনা-এর সার্বিক প্রচেষ্টা এবং মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা-এর উদ্যোগে জেলা প্রশাসন, বরগুনার পক্ষ হতে মিজ কনা রানীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায় সে লক্ষ্যে এবং শিক্ষার প্রসার, মেধার বিকাশ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।মেধার বিকাশে, স্বপ্নপূরণের পথে জেলা প্রশাসন, বরগুনা সর্বদা পাশে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন