আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬
৪:১৮ অপরাহ্ণ

আরও খবর

টেকনাফ পৌর যুবদলের কমিটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান

টেকনাফ পৌর যুবদলের কমিটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণের প্রস্তুতি: গোবিন্দগঞ্জে সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে দুই  প্রতিমন্ত্রী

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা

বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বন্দরে চৌরাপাড়া যুব সমাজের উদ্যোগে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে ইয়াবাসহ ১ ব্যক্তি  আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

কালীগঞ্জে ইয়াবাসহ ১ ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৪:১৮ 224 shares
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ,গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার কমপ্লেক্সে নামে কারখানার  শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় আম্বার কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় সড়কে  গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেন তাঁরা।এ সময় শ্রমিকরা অভিযোগ করে বলেন,  গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।

এ সময় প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশের সময় শ্রমিকরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিক্ষুব্ধ শ্রমিকরা আরও বলেন, চাকরি হারিয়ে এমনিতেই তাঁরা বিপাকে পড়েছেন। তার ওপর কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের একটাই দাবি, দ্রুত পাওনা বেতন বুঝিয়ে দিতে হবে। একপর্যায়ে শ্রমিকরা সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দ্রুত বকেয়া বেতন পরিশোধ না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।এ ব্যাপারে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী  বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা