সারাদেশে মাদকের বিস্তার রোধ ও মাদক চোরাকারবারিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. দুপুর অনুমান ১:০৫ ঘটিকায় (১৩:০৫ ঘটিকা) এসআরবি-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারাপাশা মনিপুরঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর থানাধীন পশ্চিম তারাপাশা মনিপুরঘাট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীরা পোশাক পরিহিত এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল ধাওয়া করে দুজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং একজন কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিরা: ১. পিয়াস চন্দ্র বর্মন (২০),
২. মোঃ সবুজ মিয়া (৩৫),জেলা-কিশোরগঞ্জ পলাতক আসামি:মোঃ বাদশা (২৮) পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত মাদক কারবারিদের দেহ তল্লাশি করে তাদের প্যান্টের পকেট থেকে ১৮৩ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তাদের নিকট থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিল।গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১৪, কিশোরগঞ্জ এর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।