দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং হত্যা, চাঞ্চল্যকর ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক ০২ আসামিকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মোঃ বাদল মিয়া (৫১) কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলা নং-৫(৯)২০, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ৮(গ) অনুযায়ী ০৫ (পাঁচ) বছরের সশ্রম/কারাদণ্ডে দণ্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১৯:২০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার পুরান থানা মোড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামি কিশোরগঞ্জ সদর থানার কানিকাটা, শোলাকিয়া এলাকার আব্দুল হাশিমের ছেলে।গ্রেফতারকৃত মোঃ রাকিব (২৮) কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১২(৯)২২, জিআর-৪১৮/২২, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ অনুযায়ী ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
একই কোম্পানির অপর একটি আভিযানিক দল গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ১৫:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানার বত্রিশ বাস স্ট্যান্ড এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত আসামি কিশোরগঞ্জ সদর থানার বত্রিশ মেলাবাজার এলাকার মোঃ শেখ সাদীর ছেলে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।