এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাব গোপনের অভিযোগ, দুদকের

আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ৫:২১ 223 shares
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাব গোপনের অভিযোগ, দুদকের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রকৃত যানবাহনের সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।রোববার ২২ নভেম্বর দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপপরিচালক মো. আকতারুল ইসলাম।অভিযোগ রয়েছে, প্রতিদিন এক্সপ্রেসওয়ে দিয়ে প্রকৃতপক্ষে যত যানবাহন চলাচল করে, টোল আদায়ের হিসাবে তার চেয়ে কম সংখ্যা দেখানো হচ্ছে। এর মাধ্যমে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।এর আগে গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এসব অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে আরও বলা হয়,


প্রকৃত যানবাহনের সংখ্যা গোপন করার পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগ রয়েছে।এসব বিষয়ে গত ৩ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা সেতু বিভাগে একটি প্রতিবেদন দেয়। তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।এদিকে গত ২০ নভেম্বর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এফডিইইর কাছে টোল আদায়ের বিষয়ে ব্যাখ্যা চায়। পাশাপাশি এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা সরাসরি গণনার জন্য লোক নিয়োগের সিদ্ধান্তের কথাও জানায় সংস্থাটি।ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের একটি প্রকল্প। এর তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এফডিইই।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু