আসহাবুল ইয়ামিন হত্যা মামলা: ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য ১৫ ডিসেম্বর

আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ৫:০৭ 201 shares
আসহাবুল ইয়ামিন হত্যা মামলা: ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য ১৫ ডিসেম্বর

জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান বা এপিসি থেকে ফেলে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার ১৯ আসামির মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ১৩ জন পলাতক।


মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ সময় আসহাবুল ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, দুপুর দেড়টার দিকে তার বুকের বাঁ পাশে গুলি করা হয়।

পরে গুরুতর আহত ইয়ামিনকে সাঁজোয়া যানের ওপর ফেলে রেখে গাড়িটি দিয়ে আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। একপর্যায়ে তাকে সড়কে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির—এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কারাগারে থাকা ছয় আসামির মধ্যে রয়েছেন পুলিশের সাবেক দুই অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও মো. শাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্য। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, পুলিশের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তা।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু