জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৬ | ৬:৪৮ 204 shares
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স—ইজিডিআই ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করল বাংলাদেশ। ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

এবার সর্বকালের সর্বোচ্চ শূন্য দশমিক ৬৮৯৩ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। একই সঙ্গে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশের এই স্কোর ২০২৬ সালের বৈশ্বিক গড় স্কোর শূন্য দশমিক ৬৬৭৫-এর চেয়েও বেশি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সূচকটির দুটি উপাদানেও রেকর্ড স্কোর অর্জন করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে স্কোর শূন্য দশমিক ৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে শূন্য দশমিক ৬৯।


জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ—ইউএন ডেসা প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’তে এসব তথ্য উঠে এসেছে।এবারের সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। নাগরিক সেবায় ডিজিটাল সক্ষমতা ও অবকাঠামোগত অগ্রগতির তিনটি মানদণ্ডের ভিত্তিতে তৈরি এই সূচকে ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ শ্রেণিতে জায়গা করে নিয়েছে।সংশ্লিষ্টদের মতে, ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের এই অগ্রগতি সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নের প্রতিফলন। তবে এই অগ্রগতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল সেবার মান, সহজলভ্যতা ও অন্তর্ভুক্তি আরও বাড়ানো জরুরি।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু শীতের সবজি উঠতেই দাম বাড়ল, চালেও স্বস্তি নেই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইজিপিসহ তিন বাহিনীর প্রধান ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, ট্রাম্পের পাশে রিপাবলিকানরা