শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকারের সর্বোচ্চ চেষ্টা: শামা ওবায়েদ

আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৬ | ১:২২ 205 shares
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকারের সর্বোচ্চ চেষ্টা: শামা ওবায়েদ

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।শামা ওবায়েদ বলেন, শ্রম খাতের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সবার। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে।


তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত কিছু ব্যক্তি দেশের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেন তিনি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি।


এ লক্ষ্য বাস্তবায়নে শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মাহদী আমিন।অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে। দেশে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।সম্মেলনে বক্তারা শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং শ্রম খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

নন্দিত টিভি সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

মন্তব্য করুন

সংশ্লিষ্ট সংবাদ:

শীর্ষ সংবাদ:
হাসিনার ফেরার গুঞ্জন ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৯ মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে ৭২ জনকে সাগরে, শেষে কক্সবাজারে নামিয়ে পালাল দালালরা গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভের ঘোষণা, কাশিয়ানীতে মাইকিং অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে হবে আসামিদের বিচার পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৫১ বস্তা টাকা গোপালগঞ্জে শান্তি বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানছে না মিয়ানমার রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত বিয়ের সাজের বদলে নিথর দেহ, মাধবপুরে দুই তরুণীর মৃত্যু